প্রেসবিজ্ঞপ্তি : যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার এলাকাটিতে গণভোটে হ্যাঁ’র সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, সদর উপজেলা সংগঠক জয়া জাকির, উম্মে সাদিয়া প্রমুখ।
‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বলা হয়, হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে”। এ ছাড়াও গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে, সেসব বিষয় জনতার মাঝে তুলে ধরা হয়।