নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী দিনভর চুড়ামনকাটি ও দেয়াড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচার জোরদার করেন।
সকাল থেকেই খবির গাজী কর্মী-সমর্থকদের নিয়ে দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যান। এরপর তিনি চুড়ামনকাটি ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। জুম্মার নামাজ শেষে তিনি মসজিদে আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
পথসভাগুলোতে খবির গাজী স্থানীয় জননিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে চুড়ামনকাটি ও দেয়াড়া ইউনিয়নসহ পুরো সদর এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। আমাদের সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব।”
জাতীয় পার্টির শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “পল্লীবন্ধু এরশাদের আমলে দেশে যে উন্নয়নের ভিত্তি রচিত হয়েছিল, লাঙ্গল জয়ী হলে সেই ধারাবাহিকতায় আমি এই দুই ইউনিয়নের সকল সমস্যা সমাধানে এলাকার মানুষকে সাথে নিয়ে কাজ করব। বিশেষ করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে আমি বদ্ধপরিকর।”
?গণসংযোগকালে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পাটি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য যশোর পৌর জাতীয় পাটি আহ্বায়ক অ্যাড. জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, শফিকুল ইসলাম, সভাপতি যশোর জেলা জাতীয় যুব সংহতি ও শেখ মোহাম্মদ সেকেন্দার আলী, সহ-সভাপতি যশোর সদর উপজেলা জাতীয় পার্টি লালটু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা জাতীয় পার্টি আবু সিদ্দিকী ঝন্টু, ডাক্তার হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মফিজুর রহমান, সভাপতি চুড়াৃনকাঠি ইউনিয়ন জাতীয় পার্টি ডাক্তার রফিকুল ইসলাম, রাকিবুল হাসান আকাশ, অলিয়ার রহমান, মোঃ আশা হোসেন, হৃদয় হোসেন, সুরুজ আলী, শাহিন রেজা, নান্নু শেখ, ইয়ামিন রহমান, শরিফুল ইসলাম, সাজেক আলী, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সমাজ সেবক জিনিয়া জেরিন লম্মি, যুব সংহতি ও ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।