Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

এখন সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:০৪:০১ এম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ ধরনের শিক্ষাবান্ধব প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি নৈয়ায়িক এবং সার্বিক সহযোগিতার জন্য এডামস্ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডামস্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস. এম. আলী আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িকের সভাপতি হিজবুল্লাহ তামিম। সঞ্চালনা করেন আফসানা জান্নাতী অনন্যা ও মুজাহিদ ইসলাম অর্ণব।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফাওজিয়া ফারিয়া জেবা, মাহাজাবীন রহমান আরশী ও বুশরা হোসেইনের দল। রানার্সআপ হয় রাজিয়া সুলতানা, নওশিন ইসলাম ও মোঃ জাহিদুল হাসানের দল।
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন ফাওজিয়া ফারিয়া জেবা এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজিয়া সুলতানা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)