Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা

এখন সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:০২:৫৬ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজার পাড়ায়। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রতিবেশী ইউপি সদস্য আবু সাঈদ বলেন- দুই দিন ধরে রাজনের পিতা মাতা বাড়িতে ছিল না, আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। ছোট বোন শিরনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়তে গিয়েছিল। এ সময় রাজন তার শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর শিরিনা বাড়িতে এসে ভাইকে ডাকতে থাকেন। এ সময় তার ভাইয়ের কোনো সাড়া না পেয়ে দরজার খুলতে গিয়ে দেখতে পান ভাই ফ্যানের সঙ্গে ঝুলছে।
এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও মাথায় সমস্যার কারণে সে এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেছেন তার পিতা আব্দুর রাজ্জাক।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) খন্দকার এনায়েত আলী বলেন,বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত কি ঘটনা ঘটেছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)