Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২১:৩৫ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার ঐতিহাসিক কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণের সভায় সভাপতিত্ব করেন কলেজের স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংকের ম্যানেজার মো আব্দুল খালেক, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, সাবেক মৎস অফিসার খন্দকার শহিদুর রহমান,ইমাম খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. মো আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, অভিভাবক মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি। সমগ্র অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক উপাধাক্ষ শামীম রেজা। ধারা বর্ণনায় ছিলেন শাহানু সুলতান রুদ্র। সহযোগিতায় ছিলেন ইজাইফা রহমান কুঞ্জ, দিহান আলম,আবু দারদা। বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)