Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভয়নগরে র‌্যালি ও সমাবেশ

এখন সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২৮:৫৭ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়।
র‌্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শিবিরের জন্মদিন’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালেমাখচিত সবুজ পতাকা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ফেস্টুন দেখা যায়।
র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ছাত্রশিবির যশোর জেলা সভাপতি মোল্লা মোঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মহিব্বুল্লাহ হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক ও অভয়নগর উপজেলা শিবিরের পরিচালক সাজিদ হাসান, জেলা মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক, জেলা স্কুল ও কলেজ সম্পাদক নাজিরুল ইসলাম সাহাদ, নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি এস এম ফয়সাল আহমেদ, নওয়াপাড়া পৌর শিবিরের সভাপতি সাকিব হুসাইন, পৌর সাংগঠনিক থানা সভাপতি সাকিব হুসাইন, অভয়নগর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি ইয়াছিন মোল্যা, পশ্চিম থানা সভাপতি আইয়ুব হোসেন, ভৈরব থানা শিবিরের সভাপতি হাসিব শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ আশিকুজ্জামান বলেন, “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। সংগঠনের আদর্শে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)