Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ার বিএনপিনেতা আবু তাহের সিদ্দিকী আর নেই

এখন সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:০৬:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আর নেই। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। আগামী রোববার বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে বাঘারপাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)