Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০৭:৫৩:১০ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)