মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, রাজনৈতিক ও ধর্মীয় কারণে আমাদের এই মাতৃভূমিকে আর বিভক্ত হতে দেবনা। আমরা মুসলমান হিন্দু, বৌদ্ব, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠীসহ সকল ধর্মের মানুষকে নিয়ে সুখি সমৃদ্ধশালী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মুফতি মাওলানা মো. আমিরুল ইসলাম সিদ্দিকী, জামায়াত নেতা হাফেজ সুলতান আহমদ প্রমুখ।