Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নানা কর্মসূচিতে নার্স দিবস পালন

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ০২:৪৭:২৮ এম

নিজস্ব প্রতিবেদক : ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে মঙ্গলবার যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তজার্তিক নার্স দিবস পালন করা হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা উল্লেখযোগ্য।
সকাল সাড়ে ৯ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের দড়াটানা ও জেলা প্রশাসকের সামনের রাস্তা ঘুরে ফের হাসপাতালে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নার্সদের মর্যাদা, দায়িত্ব ও ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসব কর্মসূচির নেতৃত্ব দেন যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর আর্জিনা খাতুন ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের যশোর শাখার সভাপতি শাহিদা পারভীন।এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ইন্সট্রাক্টর স্বপ্না বিশ্বাস, সরমিন পারভীন, লিনা খাতুন, মনিরা খাতুন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)