নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেন্টাল সার্জন ডা.ইয়াকুব আলী মোল্যার সহধর্মিণী আম্বিয়া পারভীন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিন, বাগেরহাটের নাজিরপুর উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামে তার পৈতৃক বাড়িতে আসরের নামাযের পর জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আম্বিয়া পারভীন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ দিন আগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।