Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৫৪ বছরের ব্যর্থ শাসনের অবসান চায় জনগণ : মিয়া গোলাম পরওয়ার

এখন সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৫:১১:০৩ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়া তিনটি দল সততা, নৈতিকতা, চরিত্র ও আমানতদারির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যারা বারবার পরীক্ষায় ফেল করে, তাদের আর পরীক্ষায় বসতে দেয়া হয় না। জনগণ এবার সেই ফেল করা দলগুলোকেই রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ফুলতলা ডুমুরিয়া এলাকার বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন ও বন্ধকৃত মিলগুলি চালু করার ব্যাপারে ভূমিকা রাখবো। হিন্দু সম্প্রদায়ের লোকেরাও একজন মুসলিমের মত রাষ্ট্রের পূর্ণ অধিকার ভোগ করবে। তাই ভয়ভীতি হুমকি ধামকি থেকে চিরতরে মুক্তি পেতে একটি সুখী সমৃদ্ধ কল্যাণমুখী দেশ গড়তে আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে ১১ দলীয় জোটকে নির্বাচিত করতে হবে। জনসভায় বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। এই বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব। নির্বাচন কোনো সহজ অর্জন নয় উল্লেখ করে রাজনৈতিক নেতা হাসানাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, এই নির্বাচন অর্জনের জন্য আমাদের মানুষকে জীবন দিতে হয়েছে। আয়নাঘর ছিল শুধু একটি স্থাপনা নয়Ñসারা বাংলাদেশই নিপীড়িত মানুষের জন্য উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। শনিবার বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা। উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা জামায়াতে সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আলী আকবর মোড়ল, বাংলাদেশ খেলাফত মজলিশ য্বু বিভাগের সহ-সভাপতি মাওলানা মিছবাউল হক, ফুলতলার হিন্দু শাখার সেক্রেটারী দ্বীনবন্ধু দে, খেলাফত মজলিশ ফুলতলা শাখার সভাপতি সরদার জালাল উদ্দিন, খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, শিবির নেতা হুসাইন আহমদ, আঃ রহিম খান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)