Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাট-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকি!

এখন সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:০৯:৩৬ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজী খায়রুজ্জামান শিপন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই আল-আমীন খান।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, বাগেরহাট-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন রোববার সকালে মোরেলগঞ্জে তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় বেলা ১১ টার পরপরই তার নিজ মোবাইল নাম্বারে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল আসে। ফোনটি রিসিব করলে কলকারী ব্যক্তি তার পরিচয় না দিয়ে তাকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করাসহ হত্যা করার হুমকি দেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)