Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চলে গেলেন কোটচাঁদপুরের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

এখন সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৮:০১ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : চলে গেলেন কোটচাঁদপুরের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ। শনিবার তিনি জার্মানিতে নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ছিলেন কোটচাঁদপুর বাজার পাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে।
ভাই আরিফ হোসেন সরদার বলেন-৬ ভাই আর ৬ বোনের মধ্যে সরদার আলী আহম্মেদ ছিলেন ২য়। প্রাথমিকের লেখাপড়া করেছিলেন কোটচাঁদপুর বাজেবামনদহ প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মাধ্যমিক পাশ করেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে। পরে চলে যান রাজশাহীতে। ওখানে লেখা পড়া শেষ করেন। যুক্ত হয় রাজনীতিতে। প্রথমে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে যোগ দেন জাসদের রাজনীতিতে। ওই সময় তিনি কোটচাঁদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন বলে জানা গেছে।
এরপর রাজনীতির পাঠ চুকিয়ে তিনি কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন ১৯৮৫ সালের দিকে। উপজেলা পরিষদ গঠনের পর তিনিই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে উপজেলা পরিষদের ওনার বোর্ডের প্রথমে চেয়ারম্যান নাম থাকলেও নেই কোন কার্যকালের তারিখ ও সময় । এ ছাড়া তার কোন সঠিক তথ্যও নাই সংশ্লিষ্ট দপ্তরে।
তিনি ১৯৯৫ সালের দিকে জার্মানিতে পাড়ি জমান। সে থেকে আজ পর্যন্ত ৩২ বছর যাবৎ তিনি জার্মানিতে বসবাস করছিলেন।
স্ত্রী সরদার রেজমুন নাহার শিরিন বলেন-মাথায় সমস্যা হয়েছিল। এর জন্য জানুয়ারি মাসে অপারেশন করা হয়েছিল। সে থেকে বাসায় চিকিৎসা চলছিল। শনিবার সকালে তিনি বাসায় মারা যান।
তিনি বলেন-আমি ও আমার স্বজনরা তাকে তার মৃতদেহ বাংলাদেশে নেবার চেষ্টা করছি। এক ছেলে দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম হাফেজ মাওলানা নুরুন নবী আশিকী বলেন- আমার জানামতে কোটচাঁদপুরের একটি পোস্ট কোয়ার্টার ছিল। উপজেলা চেয়ারম্যান হবার পর তিনি সেটা ভেঙে দেন। আর সে স্থানে গড়ে তোলেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। যেখান আজ পর্যন্ত হাজার হাজার হাফেজ হয়েছেন। আর কোরআন শিক্ষাও নিয়েছেন হাজার হাজার মানুষ।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। আপনার কাছ থেকে জানতে পারলাম। আমাদের তেমন কিছু করণীয় নেই। তারপরও যেহেতু উনি প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। সে কারণে উপজেলা মসজিদে ওনার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার ব্যবস্থা করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)