কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিছন্নতা অভিযান করেছেন ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সোমবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম,পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম,কোটচাঁদপুর উপজেলা মিডিয়া শাখার প্রধান প্রভাষক শরিফুল ইসলাম,কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাতয়াত নেতা শরিফুর রহমান টিটো, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সাবেক শিবির নেতা রানা চৌধুরী ও শামীম হোসেন। আপনারা নির্বাচিত হওয়ার পর কোটচাঁদপুর -মহেশপুর থেকে মাদক, চাঁদাবাজ,সন্ত্রাসকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারপরও চাঁদাবাজির অভিযোগ উঠছে। গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে তিনি বলেন- নির্বাচনের ইসতেহার অনুযায়ী কাজ শুরু করেছি,সামনের দিনে এ অভিযান অব্যহত থাকবে।