প্রেসবিজ্ঞপ্তি : জুনিয়র (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় মেধা বৃত্তি পেয়েছে এসকে শিয়েশা। সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সাতক্ষীরার সরকারি গোপিনাথপুর মুরারিকাঠি করুণাময় মিত্র বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা এসকে শাহাদত হোসেন কলারোয়ার রড-সিমেন্ট ব্যবসায়ী ও মা ডেইজি খাতুন গৃহিণী।
ভবিষ্যতে শিয়েশা চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করার স্বপ্ন দেখে। একই সাথে একজন সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।