ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে সুধী সমাজের সম্মানার্থে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুব বিভাগের জেলা সহ-সভাপতি মুফতি মিছবাউল হক, খেলাফত মজলিস ফুলতলা উপজেলার সভাপতি সরদার মোঃ জালাল উদ্দিন, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, ফুলতলা উপজেলা ছাত্রশিবির সভাপতি আঃ রহিম খাঁন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নূর মাসুম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জোবায়ের হাসান ফাহাদ, ডাঃ সাইদুর রহমান বাবু, মাওলানা রফিকুল ইসলাম, ড. আমিনুর রহমান, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম প্রমুখ।