শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা মড়েল মসজিদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ফিসনেট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বকব্য রাখেন ফিসনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান। ফিসনেট প্রজেক্ট সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের মিল অ্যান্ড সেফ গার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন, মৎস্যজীবী সম্প্রদায়ের প্রাসঙ্গিক দুর্বলতা ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন প্রকল্পের মিল অফিসার মাসুদুল ইসলাম। অনুসন্ধানী ও ইসুভিত্তিক প্রতিবেদন তৈরি প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন উপকূল সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মন্টু। প্রশিক্ষণের মাধ্যমে উপকূলের জেলে -বাওয়ালি সহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে কিভাবে অনুসন্ধানে রিপোর্ট করতে হয় তা প্রশিক্ষণে মাধ্যমে তুলে ধরেন প্রশিক্ষক রফিকুল ইসলাম মন্টু। ফিসনেট প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ছয়টি জেলায় মৎস্যজীবীদের সাথে জড়িত ১০ হাজার জেলেদের নিয়ে কাজ করবে এ প্রকল্প।