Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒এখনো জিম্মি ১৬ জেলে

অপহরণের ২১ দিন পর মুক্তিপণে মুক্তি মিললো ১৪ জেলের

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ০৪:১৬:৪৩ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বনদস্যুদের হাতে ২১ দিন জিম্মি থাকার পর অবশেষে কাঙ্খিত চাহিদা ৭০ থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি মিলল ১৪ জেলের এখনো জিম্মি রয়েছে ১৬ জেলে। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে এ সকল জেলেরা মুক্তি পেয়ে তাদের কর্মস্থল দুবলার জেলে পল্লীসহ বিভিন্ন চরে ফিরে এসেছে।
ফিরে আসা ১৪ জন নারকেলবাড়িয়া শেলার চরের শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবি মহাজনের জেলে বলে একটি সূত্রে জানা গেছে। তবে এখনো বনদস্যদের হাতে আলোরকোলের রফিকুল, খালেক মিয়া ও মংলার করিম মহাজনের ১৬ জেলে দস্যুদের কাছে জিম্মি রয়েছেন বলে মহাজনদের একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুটকি পল্লীর বিভিন্ন এলাকায় দুর্ধর্ষ করিম ও শরিফ বাহিনীর সদস্যরা শুটকি পল্লীতে গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ১০ জেলেকে এবং ১৪ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে ২০ জেলেকে অপহরণ করেছিল বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী।
৪ মার্চ বিকেলে শেলার চরের শুঁটকি ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু জানান, দস্যুরা ৪ মহাজনের ১৪ জেলেকে ছেড়ে দিয়েছে। এখনো দুই থেকে তিন মহাজনের ১৬ জেলে জিম্মি রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)