শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের জেরে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী ও সোনাতলা গ্রামের মধ্যবর্তী পীলের রাস্তা সংলগ্ন এলাকায় নিহত মাসুমের বাড়ির সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে কয়েক শত নারী ও পুরুষ অংশ নেয়। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে ১৩ ফেব্রুয়ারি মাসুমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে মারা যায়।