Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:১৩:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার বাউলিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় হারেজ মোল্লা (৭০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হারেজ মোল্লা বাউলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মরদেহ রাস্তার পাশে পড়ে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে। এরা এক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সংবাদ পেয়ে চাঁদপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা ওই স্থানে একটি প্রতিরোধক স্থাপনের দাবি তোলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)