Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:৪৭:৩২ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নুর ইসলাম (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে রাতেই খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় রবিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ নুর ইসলাম উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নুর ইসলাম কুলিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে সন্ত্রাসীরা গুলি করলে সে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যান। মোল্লাহাট উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পিছনে মাথার নিচসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের ৩টি ক্ষত রয়েছে। এছাড়া গুলি লাগার কারণে সড়কে পড়ে যাওয়ায় তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে তার অবস্থার আরো অবনতি হলে খুলনা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, গুলিবিদ্ধ নুর ইসলামকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তবে কারা কি কারণে এই গুলি করেছে তা তদন্তসহ সন্ত্রাসীদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)