Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ জেলা কমান্ড্যান্টের

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:১৯ পিএম
পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ  সতর্ক থাকার নির্দেশ জেলা কমান্ড্যান্টের

বাঘারপাড়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি আনসার সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. নূরুল আবছার। দায়িত্ব পালনকালে কোনো ধরনের অবহেলা না করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে পূজামণ্ডপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রার আগে আনসার সদস্যদের ব্রিফিংকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট মো. নূরুল আবছার বলেন, শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রত্যেক সদস্যকে নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব চলাকালে কোনো অবস্থাতেই ঘুমানো বা দায়িত্বে অবহেলা করা যাবে না। সব সময় সতর্ক থেকে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে হবে। কোনো ঘটনা ঘটার পর দায়িত্ব পালনে গাফিলতি না করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখতে হবে।জেলা কমান্ড্যান্ট দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, ধর্মীয় উৎসবের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার মাধ্যমে দুর্গাপূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভূমিকা রাখতে হবে। আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বাঘারপাড়া উপজেলায় মোট ৯২টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৫৬২ জন আনসার সদস্য। তাঁদের মধ্যে ৩৭৮ জন পুরুষ ও ১৮৪ জন নারী সদস্য রয়েছেন। প্রতিটি পূজামণ্ডপে দু’জন করে নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। এসব সদস্য পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. ইমরান হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)