Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার ৫১ পূজামণ্ডপে ৩২০ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:৪৯ পিএম
চৌগাছার ৫১ পূজামণ্ডপে ৩২০  আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার ৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩২০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করবেন তাঁরা। মোতায়েন করা সদস্যদের মধ্যে রয়েছেন ৭ জন সেকশন কমান্ডার, ৫১ জন সহকারী সেকশন কমান্ডার, ১৬০ জন পুরুষ আনসার-ভিডিপি সদস্য ও ১০২ জন নারী সদস্য। বাহিনী জানিয়েছে, পূজামণ্ডপে সদস্য মোতায়েনের কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে দুজন করে এন্ড ইউজার সদস্য প্রস্তুত রাখা হয়েছে। কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাঁরা বিবরণ, ছবি ও ভিডিওসহ ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন পাঠাবেন। মোতায়েন করা সব সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের প্রশিক্ষণসংক্রান্ত তথ্য বাহিনীর এভিএমআইএস (অঠগওঝ) সফটওয়্যারে সংরক্ষিত রয়েছে। দায়িত্ব পালনে করণীয়, বর্জনীয়, সন্দেহজনক কার্যকলাপ শনাক্তকরণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। চৌগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইসরাফীল হোসেন জানান, দুর্গাপূজার নিরাপত্তায় সদস্য মোতায়েনের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং সন্দেহজনক পরিস্থিতি দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)