Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে মাতলামির অভিযোগে মাদকসেবীর কারাদণ্ড

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:৪২:৫৬ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মাদকসেবনের পর মাতলামি করার অভিযোগে গোলাম মওলা (৪৫) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত গোলাম মওলা উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে। পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানের অভিযোগের ভিত্তিতে চলিশিয়া গ্রামে নিজ বাড়ির ভেতর গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামি করার দায়ে গোলাম মওলা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তাকে সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকসেবনের পর মাতলামি করার অভিযোগে গোলাম মওলা নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ আদেশ দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)