Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:১২:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ রাতে সদরের রূপদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি দোলনঘাটা এলাকা থেকে সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার পরিহিত লুঙ্গির কোমর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ঘুনি দোলনঘাটা এলাকার মৃত মজিদ মোল্লার ছেলে।
অপরদিকে,৭ মার্চ সন্ধ্যায় নতুন উপশহর এলাকার বন্ধু আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে বাবুল হোসেন (৩৭) নামে আরেক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। পরে তার জিন্স প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাবুল হোসেন উপশহর বি-ব্লক এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
এদিকে,একই দিন রাতে থানার পুলিশের অভিযানে শহরের বকচর হুশতলা এলাকা থেকে শহিদ বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পরানের লুঙ্গির কোমর থেকে ৫টি রোল গাঁজা উদ্ধার করা হয়, যা থেকে মোট ৬০ পুরিয়া গাঁজা পাওয়া যায়।আটক শহিদ বিশ্বাস রামনগর (বিশ্বাসপাড়া) এলাকার মৃত আফসার বিশ্বাসের ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)