নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে যশোর-৩ আসনের (চশমা প্রতীক) প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামদ্দিন অমিত নির্বাচনীয় ব্যয়ের রিটার্ন জমা দিয়েছেন। রোববার (৮ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও যশোরের জেলা প্রশাসকের নিকট তিনি এ নির্বাচনীয় ব্যয়ের হিসাব জমা দেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর-৩ আসনের চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দিন অমিত তার নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেন।