কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প অধিদপ্তরের আয়োজনে র?্যালিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরে দুর্যোগের সময় করণীয় বিষয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়াও প্রদর্শন করা হয়। দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও দ্রুত প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন।