Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ভেজাল নারকেল ও সরিষার তেল তৈরি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ০৪:৫৯:৫৬ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবুরে ভেজাল বিরোধী অভযানে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিএসটিআই লাইসেন্স ব্যতিত ক্ষতিকর ও ভেজাল কেমিক্যাল এবং পামওয়েল দিয়ে নারিকেল তেল ও সরিষার তেল তৈরী এবং অবৈধভাবে বিএসটিআই এর সিল ব্যবহারের অপরাধে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী বাজারে দিলীপ কুমার সেনের পুত্র শুভঙ্কর সেন (৪৫) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। সে দীর্ঘদিন সয়াবিন তেল দিয়ে ভেজাল নারিকেল তেল তৈরী করে বাজারজাত করে আসছিল। এ সময়ে তার কারখানা থেকে ভেজাল নারিকেল তেল ও সয়াবিন তেল উদ্ধার করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস কুমার ও তার সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)