Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:১১:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে যশোর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশনেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আবুবকর সিদ্দিক বলেন, যুব অধিকার পরষদ গণ অধিকার পরিষদের অন্যতম একটি যুব সংগঠন। আমাদের লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা নয়। আমরা যুবকদের নিয়ে প্রকৃতপক্ষে কিভাবে আগানো যায় বাংলাদেশের বেকারত্ব কিভাবে কমানো যায় সেসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন- আমাদের সব জেলা, থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও শক্তিশালী কমিটি থাকা সত্বেও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট সরকারের কারণে পরিপূর্ণভাবে কাজ করতে পারিনি।
এ সময় তিনি বিএনপির সাথে জোটে যাওয়ার বিষয়ে বলেন- অনেকেই জিজ্ঞাসা করেন গণ অধিকার পরিষদ কেন বিএনপির সাথে সরকার গঠনে অংশ গ্রহণ করলাম। মূলত গণ অধিকার পরিষদের ২১ দফা দাবি নিয়ে আত্ম প্রকাশ করেছিলো। যা বিএনপির ৩১ দফা দাবির সাথে অনেকাংশে মিলে যায়। সুতরাং আমাদের লক্ষ্য দেশ গঠন আর বিএনপির লক্ষ্যও দেশ গঠন। তাছাড়া যেই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা বিএনপির সাথে সরকার গঠনে অংশ নিয়েছি তা বিএনপি ইতিমধ্যেই বাস্তবায়ন করতে শুরু করেছে।
এ সময় তিনি নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বলেন- বিভিন্ন রাজনৈতিক দল ফ্যামিলি কার্ড নিয়ে ট্রল করেছিলো। শেখ হাসিনা দশ টাকার চাল খাওয়ানোর কথা বলে মানুষের সাথে প্রতারণা করেছে তেমনি তারেক রহমানও ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের সাথে প্রতারণা করবে। কিন্তু তারেক রহমান ভোট দেয়ার সময় হাতের আঙ্গুলে যে কালি লাগানো হয়, সেই কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড দিয়ে প্রমাণ করেছে যে তারেক রহমান বাংলাদেশ গঠন করবে।
পরিচিতি সভায় কেন্দ্রীয় নেতারা বলেন-তরুণ সমাজকে ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সংগঠিত করতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। যশোর জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন কমিটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন এবং সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারী।
সার্বিক পরিচালনা করেন যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিলন শেখ এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. মাহমুদ হাসান।
পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামিম আক্তার, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম, নাগরিক ঐক্য যশোর জেলার আহবায়ক ফেরদৌস পরশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সাবেক আহবায়ক রাশেদ খান, জাতীয় যুব শক্তি যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহসিন তাইওয়ান, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত খান, অর্থ সম্পাদক নিউটন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)