নিজস্ব প্রতিবেদক : ডাক্তার চাঁদ সুলতানা ডোরা হত্যার প্রতিবাদে যশোর উপশহর লাইব্রেরির উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় ইন্সটিটিউট স্কুলে প্রতিবাদ ও শোকসভার আয়োজন করা হয়। সভায় ডা. চাঁদ সুলতানা ডোরার হত্যার বিচারের দাবিতে বিএমএ’র কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
উপশহর লাইব্রেরির সভাপতি নুরুজ্জামান অসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপশহর লাইব্রেরির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সদস্য মফিজুর রহমান, জাকির হোসেন, শেখ আশিকুর রহমান, চাঁদ সুলতানার পিতা শেখ মানছুর উদ্দীন প্রমুখ।
শেষে ডাক্তার চাঁদ সুলতানা ডোরার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
লাইব্রেরির সদস্য মফিজুর রহমান বলেন-ডাক্তার চাঁদ সুলতানা ডোরা ঢাকা পিজি হাসপাতালে কর্মরত ছিলেন। অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারদের অবহেলায় ২৯ জানুয়ারি মারা যান।