Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইডিয়ার ইফতারে অতিথি ছিলেন দুই শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষ

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:১০:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের একাধারে ২৩১ তম সপ্তাহ পার হলো শুক্রবার (১৩ মার্চ)। ‘আইডিয়া ফ্রাইডে মিল’ মূলত আইডিয়া সমাজকল্যাণ সংস্থার একটি সাপ্তাহিক প্রকল্প যেখানে পবিত্র জুম্মার দিনে শিক্ষার্থীরা নিজ হাতে রান্না করা পোলাউ-মাংস, খিচুড়ি-গোশ, বিরিয়ানি ইত্যাদি ভালো মানের খাবার নিয়ে জুম্মার নামাযের পর অভাবী, অনাহারী মানুষদের কাছে পৌঁছে দেয়। কখনো পথে থাকা অনাহারী, শ্রমজীবী, কখনো বৃদ্ধাশ্রম কিংবা এতিমখানায় থাকা শিশু অথবা বস্তিবাসীদের মধ্যেও দেয়া হয় এই খাবার। ২০২১ সালের ১৫ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে শুরু হয়ে অদ্যাবধি কোন শুক্রবার ফ্রাইডে মিল বন্ধ হয়নি। এটিই রমযানে ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ হিসেবে পরিচালনা করে শিক্ষার্থীরা। অর্থ্যাৎ, রমযানের শুক্রবারে ইফতারের আগে তারা এই ভালো মানের খাবার পৌঁছে দেয় অভাবী, অনাহারী মানুষের কাছে অথবা তাদের সাথে বসে আপ্যায়নের মাধ্যমে সম্পন্ন করেন ইফতার।
সেই ধারাবাহিকতায় গত শুক্রবার ২৩১ তম আইডিয়া ফ্রাইডে মিলকে কেন্দ্র করে দেড় শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ ইফতার। শ্রমজীবী ও মেহনতি মানুষেরাই অতিথি হিসেবে উপস্থিত হন আইডিয়া প্রাঙ্গণে। সুসজ্জিত চেয়ার টেবিলের সামনে ১৩ রকমের পদ সাজানো ইফতারের প্লেট এবং শরবত দিয়ে আপ্যায়ন করা হয় প্রায় দুইশত মানুষকে। একই টেবিলে বসা আইডিয়ার স্বেচ্ছাসেবকবৃন্দ সহ সংগঠনের সকলেই।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো হামিদুল হক নিজে তাদের সাথে বসে ইফতারি করেন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াস ই পারে বহু মানুষের প্রশান্তির কারণ হতে। ঠিক তেমনি একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল।
ইফতারে আগত অতিথি কুদ্দুস হোসেন পেশায় একজন মুদি দোকানদার। তিনি ইফতারের পরে জানান, “আমাদের ইফতারি বলতে পানি আর দুমুঠো চিড়া, তাও দোকানে বসেই। আজকের এই আয়োজনে তৃপ্তির সাথে ইফতার করলাম, আমেনা বেগম গৃহপরিচারিকা, মেসে রান্না করে ৫ সন্তানের পরিবার চালান, তিনি বলেন-আমি শুধু নিজেই ইফতার করিনি, আমার সন্তান দের জন্য প্যাকেটেও দিয়ে দিয়েছে, আল্লাহ ওদের ভাল করুক!

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)