Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সন্ত্রাসী অনিক বাহিনীর সদস্য জিসান আটক

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১২:০৭:২৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শংকরপুরের অনিক বাহিনীর সদস্য সন্ত্রাসী জিসান হোসেনকে আটক করেছে পুলিশ। জিসান শংকরপুর আশ্রমরোড হারান বস্তির মিলন হোসেন ওরফে দাউদ হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খাঁন বলেছেন, গত ২৪ মার্চ শংকরপুর বটতলা মসজিদ পাড়ার মেডিকেল পাড়ার ওদুদ হোসেনের বাড়িতে চাঁদাদাবিতে ঢোকে বাহিনী প্রধান অনিকসহ ৮/১০জন। তারা চাঁদা না পেয়ে ওই ওদুদের স্ত্রী লাকি খাতুনকে মারপিটে জখম করে। এরপর বাড়িতে রাখা নগদ টাকা, সোনার গহনা, পাসপোর্ট, মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, টিভি, মনিটরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় লাকি খাতুন সন্ত্রাসী অনিক, আকাশ, অন্তরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮জনের নামে থানায় মামলা করেন। এই মামলার অন্যতম আসামি জিসান। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে জিসানকে আটককরা হয়। ২৭মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই আনিছুর রহমান খাঁন আরো বলেছেন, জিসান একজন চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী অনিকের গ্রুপের সক্রিয় সদস্য সে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় তিনটি মামলা আছে। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, হুমকি, মারপিটসহ নানা অভিযোগ আছে জিসানের বিরুদ্ধে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)