Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০৪:১৩:৩৫ পিএম

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে যাচ্ছিলেন অলিউল। এ সময় অন্য একটি ঘেরের মোটরের ছেড়া তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)