Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০৪:১৫:০৪ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বিয়ের দুই মাস পার হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন ১৬ বছর বয়সী কিশোরী গৃহবধূ বৃষ্টি ওরফে খুকুমণি। শনিবার সন্ধ্যায় বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃষ্টি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকার বাবলু সরদারের মেয়ে এবং বন্ধকাটি গ্রামের নাইম হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে নাইম হোসেনের সাথে বৃষ্টির বিয়ে হয়। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাবার বাড়িতে শয়নকক্ষের আঁড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। উপ-পরিদর্শক বিপ্লব হোসেন শাওনের নেতৃত্বে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার সঠিক কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় একটি সূত্র জানায়, নলতায় ওরস শরিফে যাওয়ার বিষয়ে স্বামীর অনুমতি না পেয়ে অভিমানে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)