ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালত দুইজনকে মাদকদ্রব্য আইনে ২ মাসের জেল ও জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন পৌর সদরের এক নম্বর ওয়ার্ড বেলেবটতলা নামকস্থানে ওই এলাকার মোকছেদ আলীর ছেলে আলাউদ্দিন (২৩) ও মৃত-মাওলা বক্সের ছেলে মোহাম্মদ রফিক (৫২) কে ২মাসের করে বিনা আশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এর আগে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে টিম তাদের আটক করে।
খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা জরিমানাসহ প্রত্যেককে ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সময় আটককৃতের নিকট থেকে উদ্ধারকৃত পাউডার মাদকদ্রব্য উপস্থিত পুলিশ সদস্য ও গ্রামবাসীর সামনে ধ্বংস করা হয়।