Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:০৭:৪৬ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কমিউনিটি শিশুদের অংশগ্রহণে সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে মঙ্গলবার ৩১ মার্চ জন্মদিন উদযাপন করা হয়েছে। উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা ও শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়ের সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার মিল্টন সিং, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার পল্টন বিশ্বাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২শ’ ৫০জনের অধিক কমিউনিটি শিশুদের কেক কেটে জন্মদিন উদযাপনের সাথে সাথে প্রত্যেককে স্কুল খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি শিশুদের অংশগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)