Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ০৬:৪৬:২৬ পিএম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামের উপসর্গ দেখা দেয়া এসব শিশুর বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের উপসর্গ থাকা ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন- জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা উঠেছে; এরকম শিশুদের হাসপাতালে আনছেন অভিভাবক ও স্বজনেরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও শরীরে চাকা চাকা ওঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদের হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নিতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)