Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৯:৩৪:১৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের মিনারুল স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রথমে সেখান থেকে ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে তার গোডাউনে অভিযান চালিয়ে আরো ৬০ লিটার তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ডিজেলা মজুদ করার দায়ে ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামান্য কিছু পেট্রোল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গোডাউন থেকে ৬০ লিটারের মত পেট্রোল উদ্ধার করা হয়। পরে সতর্কতামূলক তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধার তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)