বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (৭ এপ্রিল) মঙ্গলবার বাগেরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম|
এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন| বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।| এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এর এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মীবৃন্দ। আলোচনা সভা শুরুর পুর্বে একটি র্যালি শহর প্রদক্ষিন করে| বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় ও সিাভিল সার্জন অফিষের ব্যবস্থাপনায় এ দিবস পালিত হয়|