Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ০৭:৩৩:১৮ পিএম

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার রাজগঞ্জের নোয়ালী গ্রাম থেকে ১০৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার নেয়ালী গ্রামের গাজীপাড়ার রহিম গাজীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও একই গ্রামের মিস্ত্রিপাড়ার মিজানুর রহমানের ছেলে সোহেল রানা (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়ালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় চিহ্নিত ওই দুইজনকে আটক করে। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)