Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় পুকুরের পানিতে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০৬:০৪:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে পড়ে মনিরুল ইসলাম মিন্টু (৩৯) নামে এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনিরুল ইসলাম মিন্টু মনোহরপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, মিন্টু মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মনোহরপুর জামে মসজিদের সামনের বড় পুকুরে হাত-পা ধুতে যান। একপর্যায়ে তিনি পুকুরের পানিতে পড়ে ডুবে যান। তার ভাবি মিন্টুকে পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মিন্টু দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।  তিনি ২ সন্তানের জনক। জোহরের নামাযের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)