মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মদ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, সহকারি পরিচালক এন এস আই , শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, চেম্বারের সভাপতি আখতার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বক্তব্যে বলেন- মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তারা জনগনের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা।