Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পৌনে তিন লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ১২:৪২:২৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে পৌনে তিন লক্ষাধিক শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৭৫ হাজার শিশুকে ইতোমধ্যে টিকা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে এই ক্যাম্পেইন শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সামিনা পারভীন।
সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান- যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে দুই লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে পাঁচ বছরের কমবয়সী এই শিশুদের হামের টিকা প্রদান করা হবে। যশোর সদর ও পৌর এলাকায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এখানে ইতোমধ্যে ৭৪ হাজার ৫৮৫ জন শিশু ক্যাম্পেইনের আওতায় এসেছে। সদর উপজেলা ও পৌরসভায় এই ক্যাম্পেইন ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে টিকাদান শুরু হবে। ১০ মে পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। এই ধাপে জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ২লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকার আওতায় আনার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, জেলায় নতুন করে আরও ৭জনসহ মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৭ জনে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)