প্রেসবিজ্ঞপ্তি : ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি যশোর, প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ, নিজামদ্দিন অমিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। অমিত বলেন-মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পরও সরকার ধারাবাহিকভাবে বলে এসেছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হবে না। অথচ আজ সরকার লিটারে ডিজেল ১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা, অকটেন ২০ টাকা, কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করেছে এর আগে ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে পাঁচ থেকে সাতশ’ টাকা বৃদ্ধি করেছে ।ফলে সকল ধরনের পরিবহণ ব্যয়, বিদ্যুত উৎপাদন ব্যয় এবং জ্বালানি তেল ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি ফলে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন খরচ বাড়বে।