Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ১২:১৭:২২ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে রাবেয়া আক্তার তোহা নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা বাবুল জোমাদ্দারের মেয়ে রাবেয়া আক্তার তোহা সকালে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। পরে বাড়ির উঠানে খেলাধুলা শেষে বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় অসাবধানতাবশত কাঠের ঘাট থেকে ওই শিশুটি খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেয়ে খালপাড়ে যেয়ে তাকে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তোহাকে মৃত ঘোষণা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)