Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় স্কুল ক্রিকেটে বি এম মাধ্যমিক বিদ্যালয় ১২৩ রানে জয়ী

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ১২:২১:০১ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে (যশোর অঞ্চল) জয় পেয়েছে বি এম মাধ্যমিক বিদ্যালয়,ঝিকরগাছা। সোমবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বি এম মাধ্যমিক বিদ্যালয় ১২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন, ঈদগাহকে। টসে জিতে প্রথমে ব্যাট করে বি এম মাধ্যমিক বিদ্যালয়। ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করে তারা। দলের পক্ষে তানভীর সের্বোচ্চ ৮১, ফারদিন ৫১, মেহেদী হাসান ২১,আব্দুল্লাহ আল মামুন ১৫ ও নাফিজ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪৪ রান। বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনের আরাফাত ইসলাম ৪০ রানে ৪ টি এবং জারিন সাদাফ ৩৬ রানে ২ টি উইকেট পান। জবাবে, ৩৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে য়ায় বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনের দলীয় ইনিংস। তাদের তানভীর হাসান ৬৪ ও সামিউল ইসলাম ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। বি এম মাধ্যমিক বিদ্যালয়ের সরফরাজ ৩০ রানে ৪ টি, তাসমিন ১৭ রানে ৩ টি এবং অদ্রিবুল হাসান ১৫ রানে ২ টি উইকেট পান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। আজকের খেলা ঃ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বনাম মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)