ফরহাদ খান, নড়াইল: নড়াইলে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রোর খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, ব্র্যাক সিড নড়াইলের সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ লিয়াকত আলীসহ অনেকে।