নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে যশোর রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, চিন্ময় সাহা, অ্যাডভোকেট মো. ইসহক, এ কে এম শরফুদ্দৌলা ছোটলু, রাশেদ খান, ইউনিট অফিসার মোক্তার হোসেন, যুব প্রধান হুমায়ন কবীর হৃদয়, উপ-যুব প্রধান ইসমাইল হোসেন, ইমামুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।