Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আজ মহেশপুরে চড়ক গাছে ঝুলানো হবে ৭ সন্যাসীকে

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১১:৫১:৫০ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে ঐতিহ্যবাহী শিব পুজারই অংশ চড়ক পূজার মেলায় আজ পিঠে বড়শি বিধে (বান ফুটিয়ে) চড়ক গাছে ঝুলানো হবে ৭ সন্যাসীকে।
মেলার সভাপতি সাধন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সুবল কুমার জানান, আমাদের পূর্ব পুরুষেরা এই উৎসব দীর্ঘদিন ধরে পালন করে আসছে তাই তাদের দেখাদেখি আমরাও এই উৎসবটি আনান্দের সাথে পালন করে আসছি। ১ বৈশাখ থেকে মেলা শুরু হয়ে চলে তিন দিনব্যাপী। মেলার প্রধান আকর্ষণ শেষ দিন ৩ বৈশাখ (বৃহস্পতিবার) চড়কপূজা উপলক্ষে সন্যাসী পিঠে বড়শি বিধে (বান ফুটিয়ে) চড়ক গাছে তুলে রশির সাথে বেঁধে ঘুরানো হয়। এবছর ৭ জন সন্যাসীকে পিঠে বড়শি ফুটিয়ে চড়ক গাছে তুলে ঘুরানো হবে।
এবার চড়ক গাছে ঝুলানো হবে সন্যাসী অসীত কর্মকার (মনা), বিল্পব কর্মকার,অধীর হলদার, সাধন বাবু রায়, আনান্দ বিশ্বাস,বসুদেব,ভিম হালদার,নয়ন কর্মকার ও মহাদেব হলদারকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)